সহায়তা কেন্দ্র
আজ আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? প্রশ্ন লিখে উত্তর খুঁজুন।
6টি সাধারণ প্রশ্ন
সচরাচর জিজ্ঞাসা
কার্ডে ক্লিক করে উত্তর দেখুন
কীভাবে অভিযোগ দাখিল করব?
লগইন করে উপরের মেনু থেকে “অভিযোগ” নির্বাচন করুন, তারপর “নতুন অভিযোগ” চাপুন। ক্যাটাগরি বেছে নিন, বিস্তারিত লিখুন, প্রয়োজনে ছবি ও অবস্থান যোগ করুন — জমা দিলে আবেদন নম্বর পাবেন।
আবেদনের অবস্থা কীভাবে দেখব?
মেনুতে “আবেদন ট্র্যাক করুন” চাপুন এবং KPM- দিয়ে শুরু হওয়া অভিযোগ নম্বর বা SRV- দিয়ে শুরু হওয়া সেবার আবেদন নম্বর লিখুন। লগইন ছাড়াই অবস্থা ও ইতিহাস দেখা যাবে।
আবেদন নম্বর কোথায় পাব?
অভিযোগ বা আবেদন জমা দেওয়ার সময় যে নম্বর দেখানো হয়, সেটিই আপনার আবেদন নম্বর। নিবন্ধনের ইমেইল ও নোটিফিকেশনেও নম্বরটি পাওয়া যায়; লগইন করলে “আমার অভিযোগ / আমার আবেদন” তালিকাতেও থাকে।
মোবাইল অ্যাপেও কি একই অ্যাকাউন্ট কাজ করবে?
হ্যাঁ। ওয়েবসাইটে যে মোবাইল নম্বর, ইমেইল বা Google অ্যাকাউন্ট দিয়ে নিবন্ধন করবেন, একই দিয়ে অ্যাপে ঢুকলে একই অভিযোগ ও আবেদন দেখা যাবে।
সেবার জন্য কি ফি দিতে হয়?
প্রতিটি সেবার পাতায় ফি-সংক্রান্ত তথ্য দেওয়া থাকে। কোনো সেবায় ফি না থাকলে সেখানে জানানো থাকে — আবেদন করার আগে সেটি দেখে নিতে পারেন।
অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হলে কী করব?
নিচের যোগাযোগ তথ্যে ফোন বা ইমেইল করে সমস্যাটি জানান — কার্যালয়ে বসে আপনার অ্যাকাউন্টের সমস্যা সমাধান করে দেওয়া হবে।
যোগাযোগ
উত্তর না পেলে সরাসরি কার্যালয়ে যোগাযোগ করুন
-
ঠিকানা
কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া, বাংলাদেশ
-
ফোন